কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর গাজায় কার্যকর নেই কোনো হাসপাতাল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িতে নিজেদের জিনিসপত্র খুঁজছেন গাজার এক পরিবার। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িতে নিজেদের জিনিসপত্র খুঁজছেন গাজার এক পরিবার। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ক্রমেই তীব্র হচ্ছে গাজার মানবিক সংকট। সেনাবাহিনীর একের পর এক হামলায় গৃহহারা হচ্ছে মানুষ। এমনকি সেনাদের তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার ‍উত্তরাঞ্চলে এখন আর কোনো হাসপাতাল কার্যকর নেই। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে কোনো হাসপাতাল আর কার্যকর নেই। জ্বালানি, স্টাফ ও সরবরাহ পর্যাপ্ত না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পুরো গাজায় ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ৯টি আংশিক কার্যকর ছিল। যেগুলো কার্যকর ছিল এগুলোর সবটা দক্ষিণ গাজায় রয়েছে।

জেরুজালেম থেকে এক ভিডিওবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেন, গাজার উত্তরাঞ্চলে প্রকৃতপক্ষে কোনো হাসপাতাল পরিষেবায় নেই।

তিনি বলেন, বর্তমানে আল আহলি হাসপাতালে কোনো রকমে চলমান রয়েছে। সেখানে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তবে নতুন করে কোনো ধরনের রোগীকে ভর্তি করা হচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, বর্তমানে জ্বালানি, বিদ্যুৎ, মেডিকেল সরঞ্জাম, স্বাস্থ্যকর্মীসহ নানা সংকট রয়েছে। ফলে সেখানে কোনো হাসপাতালে অপারেশন কার্যক্রমও করা যাচ্ছে না।

তিনি বলেন, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতদের মৃতদেহ হাসপাতালের আঙিনায় সারিবদ্ধভাবে রাখা হয়েছিল। কেননা নিরাপদভাবে ও যথাযথ প্রক্রিয়ায় সেগুলো দাফন করার মতো পরিবেশও নিশ্চিত করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X