কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৯:৩৩ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী

জেনিনে স্বাস্থ্য পরিস্থিতি সংকটজনক

সোমবার জেনিন শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
সোমবার জেনিন শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ব্যাপক ইসরায়েলি হামলার পর শরণার্থী শিবিরের পরিস্থিতি খুব জটিল বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা।

তিনি বলেন, পানি ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে শরণার্থী শিবিরের ভেতরে। ফলে শরণার্থীদের জীবনধারণ আরও কঠিন হয়ে গেল। স্বাস্থ্য পরিস্থিতি সত্যিই খুব সংকটজনক।

সংবাদমাধ্যম আলজাজিরাকে আল-কাইলা বলেন, হাসপাতালে হামলায় আহতদের ভিড় জমেছে। এ ছাড়া সহিংসতার কারণে কর্মীরা চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

তবে এ ধরনের পরিস্থিতির জন্য আগেই হাসপাতালগুলোকে প্রস্তুত করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসাসামগ্রী ও ওষুধ হাসপাতালে পাঠানো হয়েছে। এগুলো দিয়ে তিন মাস চলবে। আর এসব ওষুধপত্র গত সপ্তাহেই পাঠানো হয়েছিল। আমরা আগেই ধারণা করেছিলাম, ইসরায়েল জেনিনে এ ধরনের আগ্রাসন চালাবে।’

গতকাল সোমবার জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালায়। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, স্মরণকালে এত বড় হামলা চালানো হয়নি। হামলায় এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X