কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর গাজায় বোমাবর্ষণ বন্ধের ইঙ্গিত ইসরায়েলের

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে টানা তিন মাস হামলা চালানোর পর হামাসকে নিশ্চিহ্নের দাবি করেছে ইসরায়েল। এমন দাবি করে সেখানে আর বোমাবর্ষণ না করার ইঙ্গিত দিয়েছে তারা। তবে উত্তর গাজায় বোমা হামলা বন্ধ হলেও দক্ষিণ গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

আইডিএফের এক মুখপাত্র বলেছেন, উত্তর গাজায় হামাসের ৮ হাজার যোদ্ধাকে হত্যা করা হয়েছে। উপত্যকার এই অঞ্চলে হামাসের সামরিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। তাই এখন সেখানে বড় ধরনের সামরিক অভিযানের ইতি টানা হবে।

তিনি আরও বলেন, সামরিক কাঠামো ও কমান্ডার ছাড়া এখনও হামাস যোদ্ধারা উত্তর গাজায় রয়েছে। ইসরায়েলি সেনাদের নিশানা করে বিক্ষিপ্ত হামলা হতে পারে। এদের মধ্যে ইসরায়েলের দিকে বিক্ষিপ্তভাবে রকেট ছোড়া হতে পারে। তবে হামাস আর ওই এলাকায় সংগঠিতভাবে কোনো কার্যক্রম চালাতে পারবে না।

তবে দক্ষিণ গাজায় হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আইডিএফের মুখপাত্র। তিনি বলেন, আমরা এখন উপত্যকার মধ্য ও দক্ষিণে হামাসকে নিশ্চিহ্ন করার দিকে মনোনিবেশ করছি।

যদিও যুদ্ধ শুরুর দিকে এসব এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। এমনকি ইসরায়েলের সতর্কবার্তা মেনে অধিকাংশ ফিলিস্তিনি বর্তমানে দক্ষিণ গাজায় আশ্রয় গ্রহণ করেছেন।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে প্রায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X