কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মীদের জন্য নতুন সেবা চালু করল কুয়েত

আকাশ থেকে তোলা কুয়েত শহর। ছবি  : এএফপি
আকাশ থেকে তোলা কুয়েত শহর। ছবি : এএফপি

গৃহকর্মীদের জন্য নতুন সেবা চালু করেছে কুয়েত। দেশটি এবার গৃহকর্মীদের মালিকানা পরিবর্তনের জন্য অনলাইন সেবা চালু করেছে। শনিবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটি ডিজিটাল ট্রান্সফরমেশনের অংশ হিসেবে এ সেবা চালু করেছে। এতে করে অনলাইন পরিষেবার মাধ্যমে মালিকানা পরিবর্তনের সুযোগ পাবেন গৃহকর্মীরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি অ্যাপ সাহেলে এ সেবা চালু করেছে। নাগরিকদের জীবনমান আরও সহজ করতে এ সেবা চালু করা হয়েছে। ফলে গৃহকর্মীরা অ্যাপের মাধ্যমে নিয়োগকর্তা বদল করে অন্য নিয়োগকর্তার কাছে যেতে পারবেন।

দেশটিতে ফিলিপাইনের নারীরা সবচেয়ে বেশি গৃহকর্মী হিসেবে কাজ করে থাকেন। তবে নিয়মনীতি অমান্য করায় ফিলিপাইন থেকে কর্মী আনা বন্ধ করে দিয়েছে কুয়েত। এরপরও দেশটিতে গৃহকর্মী বেড়ে চলেছে। ২০২১ সালে কুয়েতে পাঁচ লাখ ৮৩ হাজার গৃহকর্মী ছিলেন। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে তা বেড়ে আট লাখ ১১ হাজারে গিয়ে ঠেকেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের আগের বছরের তুলনায় কুয়েতে ভারতীয় গৃহকর্মীর হার ৩০ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে তিন লাখ ৬১ হাজার ভারতীয় গৃহকর্মী রয়েছেন। যা দেশটির মোট গৃহকর্মীর ২৮ দশমিক সাত শতাংশ।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন। যদিও গত মে মাসে দেশটি থেকে গৃহকর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১০

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১১

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১২

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৩

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৪

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৫

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৬

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৭

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৮

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৯

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

২০
X