কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনির গুলিতে প্রাণ হারাল ইসরায়েলি সেনা

কেদুমিমে ঘটনাস্থলের আশপাশে টহলরত ইসরায়েলি সেনারা। ছবি : আলজাজিরা
কেদুমিমে ঘটনাস্থলের আশপাশে টহলরত ইসরায়েলি সেনারা। ছবি : আলজাজিরা

পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে একজন ফিলিস্তিনির ছোড়া এলোপাতাড়ি গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পাল্টা গুলিতে ওই ফিলিস্তিনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

আলজাজিরা জানায়, ফিলিস্তিনি গ্রুপ হামাস গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তাদের দাবি, সেনাসদস্যকে হত্যার মাধ্যমে ইসরায়েলের দুদিনব্যাপী সামরিক হামলার জবাব দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সন্দেহের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেদুমিম বসতির কাছে এক ব্যক্তির গাড়ি তল্লাশির জন্য থামায়। এরপর ওই ব্যক্তি সেনাদের ওপর গুলি চালানো শুরু করে। এ সময় ঘটনাস্থলেই ইসরায়েলি সেনা নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, হামলার পরেই আততায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর তাকে খুঁজে বের করে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানায়, ইসরায়েলি সেনার ওপর গুলি চালানো ব্যক্তির নাম ইয়াসিন হিলাল ঘেইথান। তিনি পশ্চিম রামাল্লার কিবিয়ার বাসিন্দা।

এদিকে প্রাণঘাতী অভিযানের পর পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবির ছেড়ে গেছে ইসরায়েলি সেনারা। গত সোমবার এক হাজারের বেশি সেনা জেনিনে আসার পর বুধবার পর্যন্ত চালায় ধ্বংসযজ্ঞ। এ সময়ের মধ্যে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনিদের হামলায় মৃত্যু হয়েছে এক ইসরায়েলি সেনার। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি ইসরায়েলি সামরিক রেডিও স্টেশন গ্যালেই জাহালকে বলেছেন, ‘সব বাহিনী জেনিন ছেড়ে চলে গেছে। লক্ষ্য অর্জনের পর আমরা অভিযান শেষ করেছি।’

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এ সপ্তাহে ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরে বড় ধরনের অভিযান চালানোর সময় ১৬ থেকে ২৩ বছর বয়সি অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিল তাদের এই অভিযান। এ সময় তাদের এক সেনা নিহত হয়েছেন।

বুধবার আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া পাঁচটি রকেটের জবাবে গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X