কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মদের দোকান চালু করবে সৌদি আরব

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত।
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত।

পশ্চিমা ধাঁচের আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। নানা পদক্ষেপের কারণে আলোচিত-সমালোচিত হওয়ার পর দেশটি এবার মদের দোকান চালু করতে যাচ্ছে। বুধবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী রিয়াদে শিগগিরই মদের দোকান চালু হতে যাচ্ছে। তবে কেবল অমুসলিম কূটনীতিকরাই ওই দোকান থেকে মদ কেনার সুযোগ পাবেন।

নথিপত্রে বলা হয়েছে, এ দোকানের ভোক্তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে হবে। এরপর সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ক্লিয়ারেন্স কোড দেওয়া হবে। তবে মাসিক কোটার বিষয়েও শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি নথিতে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অধীনে এটি আরেকটি মাইলস্টোন হতে চলেছে। ইসলামে মদপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দেশটি বাণিজ্যিক ও পর্যটনের কারণে এ ধরনের পদক্ষেপ নিতে চলেছে। দেশটি ২০৩০ সালের মধ্যে তেলভিত্তিক অর্থনীতিনির্ভরতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব।

প্রতিবেদনে আরও বলা হয়, রিয়াদের কূটনীতিক পাড়ায় এ মদের দোকান খোলা হচ্ছে। অঞ্চলটিতে কেবল কূটনীতিক ও দূতাবাসের বাসিন্দাদের বসবাস। এ ছাড়া বিষয়টি কেবল অমুসলিমদের জন্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে দোকানটিতে অভিবাসী অমুসলিমদের মদ কেনার সুযোগ থাকবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। দেশটিতে থাকা লাখ লাখ প্রবাসীর বেশিরভাগ এশিয়া ও মিসর থেকে গিয়েছেন।

সৌদিতে মদপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। আইনানুযায়ী মদপানের পর কেউ ধরা পড়লে তাকে কয়েকশ বেত্রাঘাত, এমনকি সৌদি থেকে বের করে দেওয়া বা কারাদণ্ডসহ আর্থিক জরিমানার বিধান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X