কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

সিরিয়া ও ইরাকে ইরানি স্থাপনায় টানা হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিরিয়া ও ইরাকে ইরানের স্থাপনা নিশানা করে টানা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বেশ কয়েক দিন ধরে এই হামলা হবে। কবে থেকে এই হামলা শুরু হবে তা এখনো জানায়নি যুক্তরাষ্ট্র। তবে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে হামলা শুরু করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

গত রোববার (২৮ জানুয়ারি) সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন সেনা আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে। এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এরপরই এই সিদ্ধান্তের কথা সামনে এলো।

এই হামলার জন্য ইরান-সমর্থিত একটি কট্টর জঙ্গিগোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক প্রতিরোধ জোট নামে একটি গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠী মিলে ইরাকে এই জোট গঠিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই জোটের যোদ্ধাদের ইরানের বিপ্লবী গার্ড কর্পসের সদস্যরা অর্থ ও প্রশিক্ষণ দেয়। তবে রোববারের এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তেহরান।

গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছেন মার্কিন সেনারা। তবে এর আগে কেউ নিহত হননি। অবশ্য আগের হামলাগুলো ইরাক ও সিরিয়ায় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X