কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরাক-সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আগামীকাল সোমবার এই বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে এ বৈঠক হচ্ছে।

এর আগে ইরাক, সিরিয়া ও ইরানোর মতো রাশিয়া এই মার্কিন হামলা নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির আগ্রাসী ধরন খোলাসা হয়ে গেছে। আন্তর্জাতিক আইনের প্রতি ওয়াশিংটনের সম্পূর্ণ অবহেলার বিষয়টি সামনে এসে পড়েছে।

এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে একযোগে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে ৪০ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, সমন্বিত এসব হামলা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) কুদস ফোর্স ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। এ ছাড়া হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত রোববার (২৮ জানুয়ারি) সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন সেনা আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে। এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এরপর বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিরিয়া ও ইরাকে ইরানি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দেয় বাইডেন প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১০

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১২

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৩

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৪

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৬

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৭

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৮

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৯

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X