কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যে ৩০ পণ্য নিয়ে বিমানে উঠতে পারবেন না হাজিরা

পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরছেন হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরছেন হাজিরা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরছেন হাজিরা। এ সময় অধিকাংশ হাজি পরিবার-পরিজনের জন্য সঙ্গে কিছু না কিছু নিয়ে যান। তবে হাজিরা দেশে যাওয়ার সময় সঙ্গে করে কী নিতে পারবেন আর কী নিতে পারবেন না—এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, হাজি বা সাধারণ যাত্রী ‘নির্দিষ্ট ৩০টি পণ্য’ তাদের লাগেজে বহন করতে পারবেন না। কারও লাগেজে সেগুলো পেলে জব্দ করা হবে। এমনকি পরবর্তীতে হাজিরা এসব জিনিসের দাবিও করতে পারবেন না।

গালফ নিউজের খবরে বলা হয়, এ নির্দেশনা মূলত হাজিদের জন্যই দেওয়া হয়েছে। তারা যেন নিষিদ্ধ এই ৩০টি পণ্য বিমানে না নিয়ে উঠেন সে বিষয়ে সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

৩০টি পণ্যের মধ্যে ১৬টি পণ্য লাগেজে করে নিয়ে বিমানের কেবিনে ওঠা যাবে না। এগুলো হলো- ছুরি, সংকুচিত গ্যাস, বিষাক্ত তরল, ব্লেড, বেসবল ব্যাট, বৈদ্যুতিক স্কেটবোর্ড, বিস্ফোরক দ্রব্য, ক্র্যাকার, আগ্নেয়াস্ত্র, চৌম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয় বা ক্ষয়কারী উপাদান, যে কোনো বিপজ্জনক সরঞ্জাম, নেলকাটার, কাঁচি ও চাপাতি।

আর বাকি ১৪টি পণ্য কোনোভাবেই কোনো লাগেজে করে বিমানে বহন করা যাবে না। এগুলো হলো- জৈব পারঅক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, বৈদ্যুতিক শক ডিভাইস, নিষ্ক্রিয় করার ডিভাইস, তরল অক্সিজেন ডিভাইস, সংক্রামক জৈবিক উপকরণ, ম্যাচ, লাইটার, বিস্ফোরক বা ক্র্যাকার, দাহ্য তরল, সংকুচিত গ্যাস, অস্ত্র সদৃশ বস্তু, চৌম্বকীয় উপকরণ ও দ্রাবক পণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X