কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলকে থামতে বলল চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে যত তাড়াতাড়ি সম্ভব হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলছে, হামলা বন্ধ না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। খবর টাইমস অব ইসরায়েলের।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। এ জন্য রাফা শহরে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। পাশাপাশি সেখানে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং গুরুতর মানবিক বিপর্যয় ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে ইসরায়েলকে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর চার মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে তারা। ইসরায়েলি সেনারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে হামলা চালায়। ওই সময় তারা সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে চলে আসতে বলে। এরপর দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে সাধারণ মানুষকে রাফায় চলে যেতে বলে তারা। ইসরায়েলি বাহিনীর নির্দেশনা ও জীবন বাঁচাতে প্রায় ১৩ লাখ মানুষ রাফায় আশ্রয় নেন। কিন্তু এখন সেখানেই হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল।

গতকাল সোমবার রাতে রাফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের এ হামলায় রাফায় এক রাতে প্রাণ হারিয়েছেন একশর বেশি মানুষ। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিসিআরসি) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলিদের হামলায় অনেক ভবন ধসে পড়েছে। ধসেপড়া ভবনে এখন বহু মানুষ আটকা পড়ে আছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় ২৮ হাজার ৩৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৬৭ হাজার ৯৮৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X