কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হবে। ছবি : সংগৃহীত
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হবে। ছবি : সংগৃহীত

মাত্র মাস তিনেক পরই চলতি বছরের পবিত্র হজ মৌসুম শুরু হবে। তাই হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ করতে আগে থেকেই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সৌদি আরব। তারই অংশ হিসেবে চলতি বছর বিনা অনুমতিতে হজ পালন থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা অবৈধ। এ কাজ করলে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি হিসাবে ১৫ লাখ টাকা। এ ছাড়া যথাযথ অনুমতি ছাড়া হাজিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থ জরিমানা হবে।

হজ বিধি থেকে পার পাবেন না সৌদি আরবে বসবাসরত প্রবাসীরাও। এই ধরনের বিধি লঙ্ঘন করলে তাদের ছয় মাসের জন্য জেল হতে পারে। জেল খাটার পর তাদের সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর ১০ বছর আর সৌদি আরবে ঢুকতে পারবেন না তারা।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হবে। এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে ৮২ হাজার ৮৩৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ২৬০ এবং বেসরকারিভাবে ৭৮ হাজার ৫৭৯ জন নিবন্ধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X