কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ওমরা পালনে শিশুদের নিয়ে সৌদির নির্দেশনা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সেবার মান বাড়াতে আর উন্নতসেবা দিতে নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। দেশটি এবার ওমরা পালনে পিতামাতার প্রতি তাদের সন্তানদের নিয়ে নির্দেশনা দিয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, অন্য অনেক বিষয়ের সঙ্গে পিতামাতাদের প্রতি তাদের সন্তানদের পবিত্র কোরআন, ইসলামের পবিত্র গ্রন্থসহ যেগুলো ওমরার কার্যাবলি সম্পাদনের এলাকায় উন্মুক্ত থাকে সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় প্রাপ্তবয়স্কদের প্রতিও নির্দেশনা দিয়েছে। তাদের প্রতি ছোট সঙ্গীদের এসব স্থানে নীরব থাকার শিক্ষা দিতে বলা হয়েছে। এ ছাড়া শিশুদের এক্সেলেটরে চলাচলের সময় নিরাপত্তা এবং খোলা জায়গায় প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের সহায়তা নিতে শেখাতে বলা হয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে রমজানকে সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়টি সাধারণত ওমরা পালনের শীর্ষে থাকে।

এর আগে শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের অনেক মসজিদে সেহরি এবং ইফতারির জন্য ইমামরা অর্থ সংগ্রহ করে থাকেন। তবে এবার রমজানে সে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় শুধু রমজান মাসকেই কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্ত্রণালয় আরও জানায়েছে, ইফতারের সময়সূচিতে মসজিদের অভ্যন্তরে ইফতার না করে খোলা স্থানে ইফতার করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে। এ ছাড়া পবিত্র রমজানে মসজিদের অভ্যন্তরে ছবি না তোলা এবং ক্যামেরা স্থাপন করে ইমামদের মনোযোগে বাধা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X