কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ১০৪

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিরা। ছবি : এপি
গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিরা। ছবি : এপি

গাজায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রাণপ্রত্যাশীরা গাজায় তাদের কাছে ভয়ংকরভাবে উপস্থিত হয়েছিল। এ সময় সেনারা তাদের ওপর গুলি চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার দক্ষিণে খাবারের জন্য অপেক্ষা করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলের বৃত্তকার হামলায় ১০৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ভিড়ের মধ্যে সহিংসতা ও ট্রাক থেকে ত্রাণ লুটপাটের সময় এ ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিড়ের মধ্যে বেশ কয়েকজন সদস্য ইসরায়েলের সেনাদের দিকে তেড়ে যান। এ সময় তারা ত্রাণ বিতরণে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে তারা বিপদের মুখোমুখি হলে তারা ভিড়কে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনাটি পর্যালোচনা করে দেখছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ টুকরা করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১০

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১১

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১২

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৩

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৪

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৫

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৬

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৮

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

২০
X