কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রপথে গাজায় পৌঁছাল ২০০ টন খাবার

গাজা উপকূলে ত্রাণবাহী জাহাজ। ছবি : সংগৃহীত
গাজা উপকূলে ত্রাণবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

সাইপ্রাস থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০০ টন খাবার নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। আজ শুক্রবার (১৫ মার্চ) জাহাজটি গাজা উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর রয়টার্সের।

গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদানের ক্ষেত্রে সমুদ্রপথ খোলার যে প্রচেষ্টা, তার একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবেই এ সহায়তা পাঠানো হয়েছে। মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহায়তা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এ কার্যক্রম চলছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাহাজে প্রায় ২০০ টন খাবার রয়েছে। গাজা উপকূলে নির্মাণাধীন একটি জেটির মাধ্যমে এসব খাবার দেওয়া হবে। এ ছাড়া আরেকটি জাহাজ শিগগিরই গাজার উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

তবে এসব ত্রাণসহায়তা কীভাবে এবং কখন দেওয়া সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক সংস্থাগুলো বলছে, যাদের এসব খাবার প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিতে বেশ বেগ পেতে হবে।

ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। এমনকি গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল থেকে অনাহারে অনেক শিশুর মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতে নতুন সমুদ্রপথ খোলার বিষয়টি সফল হলে গাজার খাবার সংকট কিছুটা হলেও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X