কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রপথে গাজায় ঢুকবে ২০০ টন খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতিপ্রয়োজনীয় মানবিক ত্রাণসহায়তা নিয়ে চলতি সপ্তাহে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে একটি জাহাজ ছেড়ে যাবে। যাত্রার দু-একদিনের মধ্যে এই জাহাজটি গাজায় পৌঁছবে। আজ শনিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওপেন আর্মস নামের একটি স্প্যানিশ জাহাজের সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। গাজা থেকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের দেশ হলো সাইপ্রাস। নতুন একটি নৌপথ ব্যবহার করে গাজায় ঢুকবে জাহাজটি।

ওপেন আর্মসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, জাহাজে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের দেওয়া ২০০ টন খাদ্য থাকবে। জাহাজটি শনি বা রোববার সাইপ্রাসের লারনাকা বন্দর ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে। গাজা উপকূলে একটি অজ্ঞাত স্থানে পৌঁছতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগবে।

তবে গাজায় কোনো কার্যকর বন্দর এবং উপকূলীয় এলাকায় পানি কম থাকায় জাহাজটি কোথায় ভিড়বে তা এখনো স্পষ্ট নয়।

এর আগে গতকাল শুক্রবার (৮ মার্চ) যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তার পরিমাণ বাড়াতে পশ্চিমা প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে একটি সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন।

তার আগে বৃহস্পতিবার (৭ মার্চ) কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, খাবার, পানি ও ওষুধ বহনকারী জাহাজ যেন ভিড়তে পারে সে জন্য মার্কিন সামরিক বাহিনী গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে। পরে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন জানায়, এই বন্দর নির্মাণে এক হাজার সেনা ও ৬০ দিনের মতো সময় লাগতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X