কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১০:৪৯ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সিনেটরদের সঙ্গে ভার্চুয়ালি আলাপকালে নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ চলবে। তিনি ভার্চুয়ালি রিপাবলিকান সিনেটরদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর মার্কিন আইনপ্রণেতারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে পরাজিত করতে ইসরায়েল প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

মার্কিন সিনেটর জন বারাসো বলেন, আমরা তাকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে জবাবে তার থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার উত্তর পেয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে আমরা তাকে জানিয়েছি। তারা এটি ঠিকই করে চলেছেন।

মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র ইহুদি রাজনীতিবিদ চাক শুমার সম্প্রতি নেতানিয়াহুকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন। এরপরই রিপাবলিকান সিনেটরদের এমন বক্তব্য সামনে এসেছে।

এক সপ্তাহ আগে দেওয়া ওই বক্তব্যে চাক ‍শুমার ইসরায়েলে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়েছিলেন। এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেন, তিনি কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X