কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের নতুন সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর তাস ও টাইমস অব ইসরায়েলের।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ফিলিস্তিনি নতুন মন্ত্রিসভার বেশ কয়েক সদস্য গাজা উপত্যকার। যুক্তরাষ্ট্রের দাবিও এমনই ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরা যেন সমগ্র ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে এমনটা চেয়েছিল যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমরা তাদের এমন সংস্কার বাস্তবায়নে উৎসাহিত করেছি যা দুর্নীতি দমন করে, স্বচ্ছতা বাড়ায়, গণমাধ্যমের স্বাধীনতা বাড়ায় এবং সরকারের সঙ্গে সুশীল সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করে।

ম্যাথু মিলার আরও বলেন, আমরা এই সরকারের সঙ্গে তাদের কাজকর্মের ওপর ভিত্তি করে যোগাযোগ রাখব। প্রধান প্রধান সংস্কার বিষয়ে তাদের নেওয়া পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব বিষয়ে তাদের সঙ্গে কাজ করার বিষয়ে আমরা উন্মুখ হয়ে আছি।

এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা অনুমোদন করেন। নতুন এই সরকারের কাজের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের সহায়তা প্রদান, বিশেষ করে গাজা উপত্যকার বাসিন্দাদের। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি অঞ্চল পুনর্গঠনের মতো বিষয়েও কাজ করবে এই সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X