কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে নববীতে তারাবির নামাজে লাখো মুসল্লির ঢল

মুসল্লিদের মাঝে সৌদি নাগরিক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ থাকেন। ছবি : সংগৃহীত
মুসল্লিদের মাঝে সৌদি নাগরিক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ থাকেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনা হলো নবীর শহর। আরবি ভাষায় যাকে বলা হয় মদিনাতুন নবী। এই মদিনা শহরের প্রাণকেন্দ্রে মসজিদে নববী অবস্থিত। ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে এই মসজিদ অন্যতম। তাই প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রতি রাতে সেখানে তারাবির নামাজ আদায় করতে লাখ লাখ মুসল্লি ভিড় করেন।

গাল্ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রতি রাতে মসজিদে নববীতে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করতে লাখো মুসল্লি উপস্থিত হন। তাদের মাঝে সৌদি নাগরিক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আছেন। তাদের উপস্থিতিতে মুসল্লির সারি তারাবির জন্য সংরক্ষিত জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ইশা ও তারাবির নামাজের সময় পবিত্র কোরআনের হৃদয় জুড়ানো তেলাওয়াতের ধ্বনিতে চারদিক কম্পিত হয়ে উঠে।

রমজান মাসে মুসল্লি ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সাংগঠনিক প্রচেষ্টা জোরদারে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে কাজ করে চলেছে মসজিদে নববীর রক্ষক সৌদি জেনারেল অথরিটি।

এর আগে সৌদি জেনারেল অথরিটি জানিয়েছিল, রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নতমানের সেবা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মুসল্লি মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন আরও ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন ধর্মপ্রাণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X