কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে ৭ শিশু নিহত

বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্সের উপস্থিতি। ছবি : আনাদোলু
বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্সের উপস্থিতি। ছবি : আনাদোলু

সিরিয়ায় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে অন্তত ৭ শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। শনিবার (৬ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে এ বিস্ফোরণ ঘটেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বরাতে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দারা প্রদেশের সানামাইন শহরে জঙ্গিদের একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে। অঞ্চলটিতে এটি পুঁতে রাখা হয়েছিল। এতে করে সাত শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

অন্যদিকে ব্রিটিশ মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিভিন্ন বয়সের আট শিশু এ বিস্ফোরণে নিহত হয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও একজন। সেখানকার অজ্ঞাত এক ব্যক্তিকে লক্ষ্য করে জঙ্গিরা ডিভাইসটি পুঁতে রেখেছিল বলে অভিযোগ করেছে সংস্থাটি।

সিরিয়ায় ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী অভ্যুত্থান শুরু হয়েছিল। এ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল দারা প্রদেশ। তবে ২০১৮ সালে রাশিয়ার সমর্থনে অস্ত্রবিরতি চুক্তি হয়। এরপর পুনরায় দারায় বাশার আল- আসাদ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, তখকার সময় থেকেই দারা প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রদেশটিতে ক্রমাগত হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া সেখানকার মানুষের জীবনযাত্রায় ভয়াবহ সংকট নেমে এসেছে।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন বিদেশি জঙ্গিগোষ্ঠী ও সামরিক বাহিনী এতে অংশ নেয়। কয়েব বছরের এ যুদ্ধে পাঁচ লাখের বেশি বেসামরিত লোক নিহত হয়েছেন। এছাড়া এ যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছন। এমনকি টানা সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অবকাঠামো ও শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X