কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হুমকি উপেক্ষা করে আবারও গাজায় যাবে ফ্রিডম ফ্লোটিলা

ফ্রিডম ফ্লোটিলা বহরের একটি জাহাজ। ছবি : সংগৃহীত
ফ্রিডম ফ্লোটিলা বহরের একটি জাহাজ। ছবি : সংগৃহীত

ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আবারও গাজার উদ্দেশে রওয়ানা হবে বহুল আলোচিত ত্রাণবাহী জাহাজের বহর ফ্রিডম ফ্লোটিলা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মানবিক ত্রাণ বিষয়ক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এ ঘোষণা দেয়।

অবরুদ্ধ উপত্যকাটির ওপর ইসরায়েলি অবরোধ ভাঙ্গার শপথ নিয়ে ২০১০ সালে গাজায় প্রবেশের চেষ্টা করে আলোচিত হয় ফ্রিডম ফ্লোটিলা। সেবার এটি ইসরায়েলিদের হামলার স্বীকার হয়। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়েছে, তুরস্কের সাততলা বিশিষ্ট যাত্রীবাহী জাহাজ আকদেনিজসহ তিনটি জাহাজের বহর ৫ হাজার টন খাদ্য, খাবার পানি এবং ওষুধপত্র নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে গাজার উদ্দেশ্যে রওনা দেবে।

আন্তর্জাতিক মানবিক ত্রাণ বিষয়ক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ঘোষণা করে, তিনটি জাহাজের বহরটি তুরস্ক থেকে গাজা অভিমুখে রওনা দেবে। ডাক্তার, আইনজীবী ও শিক্ষাবিদসহ প্রায় ১ হাজার পেশাজীবী এই গাজা ফ্রিডম ফ্লোটিলায় যুক্ত থাকবেন বলে জানা গেছে। ফ্রিডম ফ্লোটিলার এই আয়োজেন নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা ও সাবেক কূটনীতিক অ্যান রাইট।

এর আগে ২০১০ সালের মে মাসে তুর্কি জাহাজ এমভি মাভি মারমারার নেতৃত্বে ফ্রিডম ফ্লোটিলা জাহাজ বহর ইসরাইলের অবরোধ ভেঙে গাজায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই এমভি মাভি মারমারা জাহাজে হামলা চালায়। তারা সব ধরনের সমুদ্রনীতি লঙ্ঘন করে ১০ জন সেচ্ছাসেবীকে হত্যা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X