সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রস্তাব অনুযায়ী, গাজায় আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন বা সরকার গঠন করা হবে। এই অস্থায়ী সরকারের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প।

এই প্রশাসন বা সরকারের অধীনে গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। ইসরায়েল উপত্যকাটি দখল করবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে।

হামাস ও ইসরায়েল উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে যুদ্ধবিরতির দিকে যাবে, অবিলম্বে যুদ্ধ শেষ হবে।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ প্রস্তাব তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবনা প্রকাশ করা হয়। এ সময় এতে সম্মতি জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে বলে জানানো হয়েছে প্রস্তাবে।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। আর এ কাজে আরব দেশগুলো সহায়তা করবে। এ ছাড়া গাজায় সুড়ঙ্গ বন্ধসহ ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। গাজায় লুকানো সংগঠনটির সব সুড়ঙ্গ ধ্বংস করা হবে। আর এসব কাজে আরব দেশগুলো সহায়তা করবে।

আরব দেশগুলো এ কাজে ব্যর্থ হলে ইসরায়েল নিজেই এ দায়িত্ব পালন করবে বলে হুমকি দেন ট্রাম্প।

হামাসকে পুরোপুরি নিরস্ত্রী ও নিষ্ক্রিয়করণ করতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে জানিয়ে ট্রাম্প আরও বলেন, তারা (হামাস) যদি এই ২০ দফা প্রস্তাব গ্রহণ না করে অথবা গ্রহণ করেও নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে তাহলে ইসরায়েল তাদের নির্মূল করবে।

সূত্র : আল জাজিরা

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X