কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম দফায় গাজা অভিমুখে যাওয়া জাহাজগুলো আটকে দিয়েছে ইসরায়েল। দখলদাররা দাবি করছে, এ যাত্রায় অবরোধ ভাঙার স্বপ্ন শেষ ফ্রিডম ফ্লোটিলার। কিন্তু আন্তর্জাতিক সংস্থাটি এখনও হাল ছাড়েনি।

আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) বৃহস্পতিবার জানিয়েছে, বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও ১১টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল। ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সাথে যোগ দিয়েছে। এরাসহ ১১টি জাহাজ খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশ করবে।

শুক্রবার জানা গেছে, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজড ম্যাডলিনস টু গাজা’ নামে ৮টি নৌকার বহরের সাথে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এরপর একসাথে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের সমন্বিত একটি বহর গঠন করবে।

জোটের মতে, নৌকাগুলোতে প্রায় ১০০ জন অধিকার কর্মী রয়েছেন। তারা আটক হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এফএফসি ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটে সাহায্য সরবরাহ এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে কয়েক ডজন মিশন পরিচালনা করেছে।

এদিকে গাজার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। শুক্রবার সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা।

এ বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন। কিন্তু প্রথম দফায় তারা ব্যর্থ হন। এবার তাদের সমর্থনেই ১১টি জাহাজ এগিয়ে আসছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X