কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১১:০১ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘ইরানে হামলা চালালে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না’

মাটির নিচে ইরানের মিসাইল ঘাঁটি। ছবি : সংগৃহীত
মাটির নিচে ইরানের মিসাইল ঘাঁটি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও ভুল করে এবং ইরানের পবিত্র ভূমিতে আক্রমণ করে তবে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানে হামলা চালানোর দুঃসাহস করলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার পাকিস্তান সফরকালে দেশটির শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তিনি ইসরায়েলের প্রতি এই হুঁশিয়ারি প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েল যে নির্লজ্জ হামলা চালিয়েছিল তার জবাব দিয়েছে ইরান। গত ১৩ এপ্রিল দখলদার ইসরায়েল ভূখণ্ডে একঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রজাতন্ত্র।

এসময় ইব্রাহিম রাইসি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, পশ্চিমারা গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যাকে সমর্থন করে একই মুখে তারা মানবাধিকার রক্ষার দাবি করে। তিনি বলেন, গাজায় ইসরায়েলের অনবরত হামলায় সাত মাসে ৩৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ আমেরিকা এবং পশ্চিমারাই মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী। তারা মুখে মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তাদের মানবাধিকার রক্ষার দাবি শূন্য।

প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্বে দুই দিনের সফরে পাকিস্তানে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X