কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের গায়ে ডিজিটাল ট্যাগ বসাবে সৌদি সরকার

পবিত্র কাবায় হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় হাজিরা। ছবি : সংগৃহীত

হজযাত্রীদের জন্য নতুন নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার। মূলত বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে নিচ্ছে অভিনব সব উদ্যোগ। গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য, কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিল বাদশা সালমান প্রশাসন।

সৌদি আরবের হজবিষয়কমন্ত্রী জানানা, চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বৈধ হজযাত্রীদের জন্য একটি করে ডিজিটাল নুসুক কার্ড দেওয়ার প্রকল্প শুরু হয়েছে। এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের দেওয়া হবে। ডিজিটাল এই নুসুক কার্ডে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রয়োজনীয় সব তথ্য মজুত থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া, হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে।

জানানো হয়, নিজ নিজ দেশে হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু করার পর এই কার্ড সংশ্লিষ্ট হজ অফিস বিদেশি হজযাত্রীদের কাছে হস্তান্তর করবে। এ ছাড়া, স্থানীয় সৌদি হজযাত্রীরা দেশটির সংশ্লিষ্ট সরকারি কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে। সৌদির হজ মন্ত্রণালয়ের ওয়েব সাইটেও তুলে ধরা হয়েছে বিস্তারিত তথ্য।

এর আগে গত মাসের শেষ দিকে হজযাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে অননুমোদিত হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করে সৌদি সরকার। পাশাপাশি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করে।

আগের যে কোন সময়ের চেয়ে এবছর রমজানে ওমরাহ যাত্রী সবচেয়ে বেশি ছিল। আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় ওমরাহ পালন করেছেন লাখ লাখ মানুষ। বিশাল সংখ্যক ওমরাহ যাত্রীর চাপ সামলাতে রীতিমত হিমশিম অবস্থা হয় সৌদি প্রশাসনের। বাধ্য হয়ে নিয়ম করে দেয়, রমজানে একবারের বেশি কেউ ওমরাহ পালন করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X