কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

পাকিস্তানের একটি রিফুয়েলিং স্টেশন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের একটি রিফুয়েলিং স্টেশন। ছবি : সংগৃহীত

মুদ্রাস্ফীতিতে বিধ্বস্ত পাকিস্তানে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বিশ্বব্যাপী তেলের দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ নিয়ে চলতি মাসে দুবার দাম কমাল পাকিস্তান।

বুধবার অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাপী তেলের দামের সঙ্গে সমন্বয় করে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ দশমিক ৩৯ পয়সা পাকিস্তানি রুপি কমানো হয়েছে। এ হ্রাসের পরে পেট্রোলের দাম প্রতি লিটার ২৮৮.৪৯ রুপি থেকে কমে ২৭৩.১০ রুপিতে বিক্রি হবে।

সে সঙ্গে উচ্চগতির ডিজেলের দামও প্রতি লিটারে ৭.৮৮ রুপি কমানো হয়েছে। এতে ২৮১.৯৬ রুপি থেকে কমে ২৭৪.০৮ রুপিতে বিক্রি হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যের ওপর ভিত্তি করে ভোক্তা পর্যায়ে এ মূল্য নির্ধারণ করেছে দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সরকার তা অনুমোদন করেছে। নতুন জ্বালানির দাম বৃহস্পতিবার (১৬ মে) থেকে কার্যকর হবে।

এর আগে পয়লা মে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫.৪৫ পাকিস্তানি রুপি এবং ডিজেলের দাম ৮.৪২ রুপি কমানো হয়।

এদিকে গত কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। দেউলিয়া হওয়া এড়াতে বিশ্বব্যাংক থেকে আইএমএফ সবার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে ইসলামাবাদ। সেই অবস্থা থেকে উত্তরণ হলেও এখনো প্রবল ঝুঁকিতে দেশটি। এ সময় জ্বালানি তেলের দাম কমায় জনগণ কিছুটা স্বস্তি পাবে। একে চরম মুহূর্তে ‘ত্রাণ’ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X