স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ১৭ মে ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির আপত্তি, ‘পাত্তা’ দিল না আইসিসি

বিসিবি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ছবি : সংগৃহীত
বিসিবি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ছবি : সংগৃহীত

আগেই জানা গিয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের সহ-আয়োজকদের সঙ্গে খেলতে আপত্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

তবে সেই আপত্তি ‘পাত্তা’ না দিয়ে সেই ম্যাচ রেখে সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মূল পর্বের আগে ১৭টি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে প্রকাশিত সূচিতে। ২৭ মে থেকে ১ জুন, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং যুক্তরাষ্ট্রে দুটি করে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলো।

বিশ্বকাপের মূল আসর মাঠে গড়ানোর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ২১, ২৩ ও ২৫ মে হবে এই তিন ম্যাচ। এই সিরিজ খেলতে এরই মধ্যে বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন শান্ত-তাসকিনরা। মূলত এ কারণে বিশ্বকাপের সহ-আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক প্রস্ততি ম্যাচটি খেলতে আপত্তি ছিল বিসিবির।

তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রস্তুটি ম্যাচটি সূচিতে রেখেছে আইসিসি। ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা শুরু হবে ম্যাচটি।

আর ১ জুন নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তবে এই ম্যাচে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। সূচিতে শুধু জানানো হয়েছে ম্যাচটি যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে। এ ছাড়া নির্ধারিত হয়নি ম্যাচ শুরুর সময়ও।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলো আইসিসির মর্যাদা পায় না। ফলে প্রায় স্কোয়াডের সকল ক্রিকেটারদের পরখ করতে পারবে দলগুলো।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি

২৮ মে যুক্তরাষ্ট্র- বাংলাদেশ, টেক্সাস

১ জুন বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X