মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সদরের নির্বাচনে স্থিতাবস্থা জারি

মো. তাজুল ইসলাম তাজ। ছবি : কালবেলা
মো. তাজুল ইসলাম তাজ। ছবি : কালবেলা

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন ৭ দিনের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ইসির পক্ষে ছিলেন এম খালেকুজ্জামান।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ। দুদিন পর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৩ এপ্রিল তাজের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার আব্দুস সালাম। কিন্তু পাঁচ দিন পর ২৮ এপ্রিল চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম।

পরে তাজুল ইসলাম তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত হাইকোর্টে রিট আবেদন করেন। গত ৯ মে মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ রুলসহ আদেশ দেন। এক‌ইসঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয় এ যৌথ বেঞ্চ থেকে।

এ বিষয়ে তাজুল ইসলাম তাজ বলেন, আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। আমি হাইকোর্টে এসে ন্যায়বিচার পেয়েছিলাম। আবার চেম্বার আদালতে আপিল করা হয়েছিল। চেম্বার আদালতও আমার প্রতি ন্যায়বিচার করে আপিল খারিজ করেছেন। মৌলভীবাজার সদর উপজেলার তিন লাখ ভোটার তাদের ভোটপ্রয়োগের জন্য অপেক্ষা করছেন।

উল্লেখ্য, আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হ‌ওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X