কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১২:৫৩ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় তীব্র লড়াই, ৫ ইসরায়েলি সেনা নিহত

রাফায় হামাসের একটি প্রশিক্ষণ এলাকায় ইসরায়েলি ট্যাংক। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
রাফায় হামাসের একটি প্রশিক্ষণ এলাকায় ইসরায়েলি ট্যাংক। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল

গাজায় যুদ্ধে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলাকালে একটি এলাকায় তারা প্রাণ হারান। তবে কাদের হামলায় সেনারা নিহত হলেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

আলজাজিরা জানায়, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) একটি পোস্ট দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, উত্তর গাজায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে তুমুল লড়াই হচ্ছে। এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েল ৫ সেনা হারিয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা গুরুতর। বুধবার এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য আইডিএফ নির্দিষ্ট করে কাউকে দাবি করেনি। তবে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম দাবি করছে, আইডিএফের ট্যাংক থেকে ভুল লক্ষ্যে ছোড়া গোলায় তারা নিহত হন।

নিহতদের চারজন সার্জেন্ট এবং একজন ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই প্যারাসুট ব্রিগেডের সদস্য ছিলেন।

এদিকে রাফায়ও তীব্র লড়াই হয়েছে। মঙ্গলবার সেখানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত সপ্তাহে গাজার সর্ব দক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন।

সোমবার পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর অফিসিয়াল হিসাবে গাজায় চলমান স্থল অভিযান শুরুর পর ২৭২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৭৪ সেনা। এর সঙ্গে গত দুই দিনের নিহতের সংখ্যা যোগ হবে।

অপরদিকে গাজাবাসীর জন্য আরও একটি সুখবর আছে। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ ত্রাণবাহী জাহাজটি ইতিমধ্যে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় ১০০ টন সাহায্যের ব্রিটিশ চালানটি যত দ্রুত সম্ভব গাজায় পৌঁছবে।

জাহাজটি গাজা উপকূলে মার্কিন সামরিক বাহিনী দ্বারা নির্মিত অস্থায়ী বন্দরে ভিড়বে। এটিই হবে বন্দরটিতে ভেড়া প্রথম কোনো জাহাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X