রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নিপুন অসুস্থ, তাকে মানসিক ডাক্তার দেখানো জরুরি : জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান ও নিপুন আক্তার। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান ও নিপুন আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুন। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের সাধারণ সম্পাদক জায়েদ খান। নিপুনকে বয়কট করার দাবি জানিয়ে তিনি কালবেলাকে বলেন, ‘নিপুন অসুস্থ। তাকে মানসিক ডাক্তার দেখানো জরুরি। পেছনে থেকে মোহাম্মদ হোসেন ইন্ধন দিচ্ছে। চলচ্চিত্রের যত ঝামেলা সৃষ্টি করে এই মোহাম্মদ হোসেনই। তাকেও বিচারের আওতায় আনা দরকার। নিপুনের জন্য এসব হচ্ছে। এতে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গত নির্বাচন থেকে নিপুন এমন নোংরামি করে যাচ্ছে। এরপর থেকেই দর্শকদের কাছে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। চলচ্চিত্রের স্বার্থে শিল্পী, কলাকুশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুন-হোসেনদের বয়কট করা উচিত।’

গত বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X