কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনিদের

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। যুদ্ধে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। এবার ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। শুক্রবার (০৩ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব।

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত এ হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি।

হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এজন্য তারা হর্ন অব আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি। অন্যদিকে পরিবহন ব্যয়ও বাড়ছে অনেক।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X