কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হজ নিয়ে প্রতারণার অভিযোগে সৌদিতে দুই প্রবাসী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হজ নিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটির পুলিশ জানিয়েছে, ওই দুই প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে হজ নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। শনিবার (১১ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ওই দুই প্রবাসী মিসরের নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। অন্যদিকে হজের ভুয়া বিজ্ঞাপন দেখে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করে আসছে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজের অনুমতি কেবল সরকারি ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নেওয়া যাবে। এছাড়া যারা হজ করবেন তাদের সর্বোচ্চ সেবা ও ঝামেলা ছাড়া সকল প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অন্যদিকে এবারের হজে সৌদির অভ্যন্তরে থাকা মানুষদের জন্যও অনুমতিকে বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরেই হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এবার হজের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের বলেন, এ বছর হজের মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের পরীক্ষা চালানো হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে তিনি বলেন, উড়ন্ত ট্যাক্সি অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। আসন্ন বছরগুলোতে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য পরিবহন সেক্টরে অনেক বিশেষায়িত সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলছে।

পরিবহনমন্ত্রী বলেন, সৌদি আরব হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এ বছরের হজ মৌসুমে আরও দ্রুত এবং নির্বিঘ্ন করতে উন্নত প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলোর সুবিধা নেওয়ার জন্য আমাদের অবশ্যই এগিয়ে থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X