কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাত এড়াতে আরব লীগের অভিনব প্রস্তাব

সম্মেলনের ফাঁকে ফটোসেশনে আরব লীগের নেতারা। ছবি : সংগৃহীত
সম্মেলনের ফাঁকে ফটোসেশনে আরব লীগের নেতারা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলার আট মাসেরও বেশি সময় পার হতে চলল। এই সময়ের মধ্যে গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’ একরকম বোবাই হয়ে ছিল বলা চলে। তবে এবার সেই নীরবতা ভেঙে কিছু একটা বলল আরব লীগ।

বৃহস্পতিবার বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত হয়েছে আরব লীগের সম্মেলন। সম্মেলন থেকে গাজাসহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এই জোটটি। সম্মেলনে জোটের রাষ্ট্রপ্রধানদের প্রায় সবাইই উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সম্মেলন থেকে বৃহস্পতিবার একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘যত দিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে, তত দিন ২২ দেশের এই জোট ‘মানামা ঘোষণা’ থেকে ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের বা পিএলও'র অধীনে আসার আহ্বানও জানানো হয়েছে।

জোটটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধু পিএলওকে স্বীকৃতি দেয়। মূলত, গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে পিএলও। দলটিতে ক্ষমতাসীন ফাতাহ মুভমেন্টের আধিপত্য রয়েছে।

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে ইসরায়েল। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলিরা সরে গেলেও এখনো জেরুজালেম এবং পশ্চিম তীরের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে তারা।

ইসরায়েলিরা সেসব ভূখণ্ড ফেরত না দেওয়ায় এখন পশ্চিম তীর, জেরুজালেম এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে। যেই রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম।

তবে দখলদার ইসরায়েল দ্বিরাষ্ট্র নীতিও এখন আর মানছে না। ফলে গাজাসহ অন্যান্য জায়গায় হামাসসহ বেশ কয়েকটি দল কয়েক দশক ধরে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X