কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো কানাডার শাস্তিমূলক পদক্ষেপ

পশ্চিম তীরে ইহুদি বসতি। ছবি : সংগৃহীত
পশ্চিম তীরে ইহুদি বসতি। ছবি : সংগৃহীত

ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ফিলিস্তিনি বেসামরিক বাসিন্দাদের রক্ষায় প্রথমবারের মতো দেশটি এ ধরনের পদক্ষেপ নিল।

বৃহস্পতিবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বলেছে, তারা ফিলিস্তিনিদের (পশ্চিম তীরে) বিরুদ্ধে ‘হিংসাত্মক ও অস্থিতিশীল’ পদক্ষেপের জন্য প্রথমবারের মতো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন এবং কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ বেশ পুরোনো। গত বছর গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। উগ্র ইহুদিরা আদিবাসীদের বসতঘরে হামলা করছে। প্রকাশ্যে দোকানে ভাঙচুর করে লুটপাট করছে।

এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করে আলজাজিরা। তাতে দেখা যায়, দিনেদুপুরে কয়েকজন ইহুদি বসতি স্থাপনকারী হাতে কুড়াল ও লোহার পাইপ নিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য এগিয়ে যাচ্ছেন।

নিষেধাজ্ঞার জন্য প্রাথমিকভাবে মনোনীত ইসরায়েলিরা হলেন- ডেভিড চাই চাসদাই, ইয়িনন লেভি, জাভি বার ইয়োসেফ ও মোশে শারভিত। তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা ও লুটের সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বিবৃতিতে বলেছেন, চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য। এই ধরনের সহিংসতা কানাডা সমর্থন করে না। অপরাধীদের শাস্তি পেতে হবে। নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা এ বার্তাটি স্পষ্ট করেছি।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা বলেছে, এ অঞ্চলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাসী তারা। তাই জোর করে অন্যের ভূমি দখল ও আদিবাসীদের ওপর অত্যাচার মেনে নেওয়া যায় না। দেশগুলো ইসরায়েলকে ইহুদি বসতি সম্প্রসারণ না করতে সতর্ক করেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১০

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১২

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৪

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৬

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৭

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৮

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৯

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

২০
X