কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘অল আইজ অন রাফাহ’র প্রতিক্রিয়ায় যা বলছে ইসরায়েল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব ‘অল আইজ অন রাফাহ’ লেখায়। ফিলিস্তিনের রাফাহ সীমান্তে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে তারকা থেকে শুরু করে সবাই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তবে এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘অল আইজ অন রাফাহ’ লেখাটি প্রথম ছড়িয়ে পড়ে দ্য প্যালেস্টাইন নামের একটি এক্স পেজ থেকে। এ পোস্টে এআই দিয়ে বানানো একটি ছবিও যুক্ত করা হয়। ছবিটিতে মূলত পাহাড়ের পাদদেশে বিপুলসংখ্যক তাঁবুর সারি দেখা গেছে। এরমধ্যে একটি জায়গায় সাদা তাবু দিয়ে ‘অল আইজ অন রাফাহ’ লেখা হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আসছে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েল এ হামলা চালাচ্ছে। এ হামলার সবশেষ অংশ হিসেবে রাফাহর একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে তারা। এতে শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হন। এ ঘটনার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্বব্যাপী এ প্রতিবাদের জবাব দিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআই দিয়ে বানানো একটি শেয়ার করেছে তারা। গত ৭ অক্টোবরে হামাাসের ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তৈরি ছবিতে দেখা গেছে, হামাসের এক যোদ্ধা একটি শিশুর সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন।

ইসরায়েল সরকারের অফিসিয়াল পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ৭ অক্টোবরের বিষয়ে কথা বলা আমরা কখনো বন্ধ করব না। জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X