কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ভয়ংকর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

আমেরিকা তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোন এমকিউ-৯। ছবি : সংগৃহীত
আমেরিকা তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোন এমকিউ-৯। ছবি : সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন এমকিউ-৯ গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়। এমকিউ-৯ আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান। এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় ৩০০ কোটি টাকারও বেশি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর আল আরাবিয়ার।

বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক এ ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী।

ওয়াশিংটন দাবি করে, এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ৬টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরু করার এক মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে যা এখনো চলছে।

এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরাইলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো-মার্কিন লক্ষ্যবস্তুকে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো-মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে।

ইয়েমেনের বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আলি আল-হুতি আমেরিকার প্রতি তার দেশে আরো বেশি এমকিউ-৯ ড্রোন পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে উপভোগ করছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X