কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রমও। এর মধ্যেই ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। যদিও গোয়েন্দাবৃত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনো দেখা যায়নি, তবে এ ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে চলছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে ঠিক কী পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো তাই এখন দেখার অপেক্ষা।

লন্ডনভিত্তিক ফার্সি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, পরিচয় গোপন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে। তারা নাবিক হিসেবে ইরানের পরিবহন জাহাজ ও তেল কার্গোগুলোতে উঠেছে বলে জানা যায়। এ সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানায় সংবাদমাধ্যমটি।

সূত্র জানায়, আইআরজিসির এসব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ত্র নিয়ে রোমানিয়া, স্পেন, ইতালি ও বেলজিয়ামের বন্দরে প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপে গুপ্তচরবৃত্তি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই তারা এসব দেশে প্রবেশ করেছে বলে জানা যায়। এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের এ এলিট বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ।

এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন, পরমাণু কার্যক্রমে জড়িত থাকা ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করাসহ বিভিন্ন অভিযোগে ইরানের ২২৭ ব্যক্তি ও ৪২ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের মে মাসে রুশ বাহিনী ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ, বিক্রয় বা স্থানান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সাধারণত বাণিজ্যিক জাহাজগুলোতে সশস্ত্র রক্ষী মোতায়েন করা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থি। এমনটা হলে তাদের কী কারণে অস্ত্র দেওয়া হয়েছে তা সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে আগেই জানাতে হয়। সাধারণত ইউরোপীয় বন্দরগুলোতে সশস্ত্র রক্ষী অনুমোদন দেওয়া হয় না।

ইরান ইন্টারন্যাশনালের এমন প্রতিবেদনের জবাবে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা তথা আইএমও জানায়, জাহাজের পতাকাবাহী দেশ তাদের জাহাজের নিরাপত্তা সংক্রান্ত বিধান নির্ধারণ করবে এমনকি সেখানে যদি সশস্ত্র রক্ষী প্রয়োজন হয় তা তারাই জানাবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ তাদের সীমানায় আগত জাহাজে কী ধরনের নিরাপত্তা থাকবে তা নির্ধারণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X