শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদের ফাঁদে পড়ে ৪ ইসরায়েলি সেনা নিহত

রাফায় নিহত ইসরায়েলের চার সেনা। ছবি : সংগৃহীত
রাফায় নিহত ইসরায়েলের চার সেনা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) তাদের পরিচয় প্রকাশ করে দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এর আগে সোমবারের (১০ জুন) এক ঘটনায় তারা নিহত হন। বিয়টিকে ফাঁদ হিসেবে দেখছে আইডিএফ।

নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)। শালম ও লেভিন প্রশিক্ষণার্থী ছিলেন। শাওলভ তাদের কোম্পানি কমান্ডার ছিলেন।

আইডিএফ জানায়, দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা। তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে। সেখান থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল। তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয়।

কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। তিনতলা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধৌ ভয়াবহ বিস্ফোরণ হয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন কয়েকজন সেনা।

এ ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। তাদের দাবি, ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে। এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইসরায়েল।

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় সাড়ে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া ৮৩ হাজারের বেশি আহত হয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে গাজায় তীব্র হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু লাশ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X