কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি বাদশাহর নির্দেশে বিনা খরচে হজের সুযোগ

পবিত্র কাবা শরিফ ও সৌদি আরবের বাদশাহ। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা শরিফ ও সৌদি আরবের বাদশাহ। ছবি : সংগৃহীত

বিনা খরচে হজের সুযোগ দিতে একটি ডিক্রি জারি করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তবে এই সুযোগ শুধু গাজায় ইসরায়েলি আগ্রাসনে হতাহত পরিবারের সদস্যদের জন্য।

ক্ষতিগ্রস্ত গাজাবাসীদের হজ পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। তার এই নির্দেশের আওতায় আরও বাড়তি এক হাজার ফিলিস্তিনি পরিবার থেকে সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুবিধা পাবেন।

সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহর দপ্তর এক রাজকীয় নির্দেশ জারি করেছে।

বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য একটি উদ্যোগ নিয়েছে রিয়াদ।

এই উদ্যোগের আওতায় ফিলিস্তিন থেকে মোট দুই হাজার হজযাত্রী আসবেন। তারা বিনা খরচে হজ করবেন।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শায়েখ বলেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনের জন্য সব স্তরে আমাদের দেশের অটল সমর্থনকেই তুলে ধরে।

শেখ আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শায়েখ আরও বলেছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ গাজার ফিলিস্তিনি জনগণের কষ্ট-দুর্দশা কিছুটা প্রশমিত করবে। সৌদি সরকারের এমন মানবিক দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। সৌদি আরবের প্রতিষ্ঠাকালীন বাদশাহ আবদুল আজিজের যুগ থেকে দেশটি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে।

মুসলিম বিশ্বে হজ অন্যতম অবশ্য পালনীয় ফরজ ইবাদত, যা প্রতি আরবি বছরের জিলহজ মাসে পবিত্র শহর মক্কায় অবস্থিত কাবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।

এ সময় সারা বিশ্ব থেকে লাখো মানুষ সৌদি আরবের মক্কায় সমবেত হন। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

১০

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

১১

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

১২

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১৩

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১৪

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১৫

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৬

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৭

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৮

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৯

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

২০
X