কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আরাফাতের ময়দানে উঠল প্রসববেদনা, জন্ম নিল ফুটফুটে শিশু

আরাফাতের ময়দান। ছবি : সংগৃহীত
আরাফাতের ময়দান। ছবি : সংগৃহীত

প্রচণ্ড গরমের কারণে এবারের হজ গেল কয়েক বছরের মধ্যে ব্যতিক্রম। এরই মধ্যে একদিকে যেমন হজযাত্রীর মৃত্যু হচ্ছে, তেমনি পবিত্র ভূমিতে জন্ম নিচ্ছে শিশু। কয়েক দিন আগে পবিত্র মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয়। তার নাম রাখা হয় মুহাম্মদ। এবার পবিত্র হজের দিন আরাফাতের ময়দানে ভূমিষ্ঠ হলো ফুটফুটে এক শিশু।

পবিত্র হজের দিন আল্লাহর দরবারে ফরিয়াদ নিয়ে আরাফাতের ময়দানে জড়ো হয়েছিলেন লাখ লাখ হাজি। হজের দিন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। আর এদিনই এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা। আরাফাতের ময়দানে জাবালুর রাহমা হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। শিশুটির মা একজন পাকিস্তানি নারী।

চলতি বছর এটিই আরাফাতের ময়দানে প্রথম কোনো শিশু জন্ম নেওয়ার ঘটনা। আধ্যাত্মিক এই সফরে এটা নতুন মাত্রা যোগ করেছে। তবে সন্তানের জন্ম দিলেও নিজের নাম পরিচয় প্রকাশ করেননি ওই নারী। এমনকি তার ছবি তুলতেও অস্বীকৃতি জানান তিনি। গর্ভাবস্থার ৩৭তম সপ্তাহে সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী।

প্রচণ্ড গরমের মধ্যেই ওই শিশুর জন্ম হলেও নবজাতকের ওজন ৩ কেজি ৪০ গ্রাম বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের সূত্র জানিয়েছে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তবে আরও কিছু সময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই শিশুর ডেলিভারিতে নেতৃত্ব দিয়েছেন ডা. আমিনা আল-শেখ। সফলভাবে সন্তান ডেলিভারি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

শিশুটির ওজন এবং অবস্থা স্বাভাবিক আছে বলে উল্লেখ করেছেন ডা. আমিনা। তিনি বলেন, একটি শিশুর জন্ম সবসময় আনন্দদায়ক। তবে হজের সময় এমন একটি ঘটনার সাক্ষী হতে পারা আরও বেশি বিশেষ। মা ও শিশু দুজনই স্থিতিশীল অবস্থায় আছে। আমরা তাদের গভীরভাবে মনিটর করছি, যেন তারা সুস্থ থাকে।

ইসলামিক ক্যালেন্ডারে যে কয়েকটি দিন মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরাফাতের দিন সেগুলোরই একটি। এদিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে জড়ো হয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দোয়া করে। এখানেই আল্লাহ হাজিদের ওপর ক্ষমা ও দয়া বর্ষণ করে থাকে, তাই এই ময়দান ক্ষমা ও দয়ার প্রতীক হিসেবে মনে করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X