কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৬:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হজে গিয়ে ফিরল না বাবা-মা, চোখের জলে ভাসছে মেয়ে

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

আজীবনের লালিত স্বপ্ন ছিল পবিত্র হজ পালন করবেন। সেই স্বপ্নকে পুঁজিকে ট্যুর কোম্পানির হাতে টাকাও তুলে দিয়েছিলেন এক মার্কিন দম্পতি। কিন্তু হজ পালন শেষে আর বাড়ি ফেরা হলো না ইসাটু টেজান উরি ও তার স্বামী আলিউ ডৌসি উরির। সিএনএনকে এই দম্পতির মেয়ে সাইদা উরি বলেন, তার বাবা-মায়ের সারাজীবনের স্বপ্ন ছিল হজ পালন করবেন। এজন্য মেরিল্যান্ডের একটি ট্যুর কোম্পানি ২৩ হাজার ডলারও দিয়েছিলেন তারা।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাউয়ির বাসিন্দা ইসাটু ও আলিউ। ইসাটু পেশায় একজন নার্স ছিলেন। সম্প্রতি তিনি প্রিন্স জর্জেস কাউন্টির কাইজার পারমানেন্টের থেকে হেড নার্স হিসেবে অবসরে যান। আরও প্রায় ১০০ হজযাত্রীর সঙ্গে ওই ট্যুর কোম্পানির মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন এই দম্পতি। কিন্তু তাদের জন্য যথাযথ পরিবহন বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না বলে অভিযোগ করেন সাইদা।

বাবা-মায়ের সঙ্গে সাইদার সর্বশেষ কথা হয়েছিল আরাফার দিন। এদিন পবিত্র হজ পালনে লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে হাজির হন। সাইদাকে তার বাবা-মা জানান, আরাফাতের ময়দানে যাওয়ার জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কিন্তু কোনো গাড়ি আসেনি। তার বাবা-মা তখন মিনায় ছিলেন বলে বিশ্বাস সাইদার। পরে দুই ঘণ্টা অপেক্ষা করে হেঁটেই আরাফার দিকে রওনা দেন ইসাটু ও আলিউ।

তীব্র রোদের মধ্যেই হেঁটে আরাফাতের ময়দানে তাদের ট্যুর গ্রুপের সঙ্গে মিলিত হন এই দম্পতি। ট্যুরের অন্য সদস্যরা পাহাড়ে উঠলেও ৭১ বছর বয়সী আলিউ জানান, তিনি আরাফাতের পাহাড়ে উঠতে পারবেন না। এজন্য কিছুক্ষণ বিশ্রাম নিতে পাহাড়ের পাদদেশেই বসে পড়েন তিনি। পরে ট্যুর গ্রুপে থাকা একজন সাইদার সঙ্গে যোগাযোগ করে জানান, তার বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট থেকে পরে সাইদার সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে জানানো হয়, নিখোঁজ হওয়ার দিনই তার বাবা-মায়ের ‘স্বাভাবিক’ মৃত্যু হয়েছে। মার্কিন দূতাবাসের একজন পরে সাইদাকে জানায়, হিটস্ট্রোকে মারা গেলে, সেটাও স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হয়। পরে দম্পতিকে সৌদি আরবেই কবর দেওয়া হয়। তবে বাবা-মায়ের কবর কোথায়, তা জানার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সাইদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X