কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি বদলে যাবে

ইরানের প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় বাজিমাত করেছেন সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত দেশটির নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। তবে দেশটির নিয়মানুসারে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।

মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত। তিনি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত করতে চান। এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সংস্কার শুরু করতে চান তিনি।

তার এমন ইংগিতের ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক বদলাবে কি না। কেননা দেশটির ক্ষমতা দীর্ঘদিন ধরে কট্টরপন্থিদের হাতে রয়েছে।

প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানে বাণিজ্য অংশীদারদের আকর্ষণ করার ক্ষেত্রে একটি বাধা হিসেবে কাজ করছে। সীমান্ত খোলা ছাড়া আট শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

পেজেশকিয়ান পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কও স্বাভাবিক করতে চান তিনি।

তিনি বলেন, আমরা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আজীবন বৈরী সম্পর্ক রাখব না কি তাদের সঙ্গে আমাদের সমস্যাগুলো মেটানোর উদ্যোগ নেব?

ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থিরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফলই প্রতিফলিত হয়েছে।

ইরানের সর্বশেষ সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের নির্বাচনে পেজেশকিয়ান জয়ী হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করতে পারে। কেননা পশ্চিমাদের সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তিনি। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এ দুর্ঘটনার পেছনে নিষেধাজ্ঞায় পঙ্গু হওয়া অর্থনৈতিক অবস্থার কথাও সামনে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X