কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হারিকেনে রূপ নেওয়ার আশঙ্কা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, যা রূপ নিতে পারে হারিকেনেও। গ্রীষ্মমণ্ডলীয় একটি নিম্নচাপ থেকে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। কিউবার উত্তরে এটি তৈরি হয়েছে।

রোববার (০৪ আগস্ট) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নচাপটি কিউবার উত্তরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ডেবি’তে রূপ নিয়েছে। মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার পথে এটি হারিকেনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফ্লোরিডা থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ডেবি অবস্থান করছে। এটি ২২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে দক্ষিণ ফ্লোরিডা, কি ওয়েস্ট এবং বাহামাসহ বিভিন্ন জায়গায় তীব্র বাতাস ও বজ্রঝড় শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাতের মধ্যে ডেবি’র প্রভাবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া উপকূলীয় বন্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার এটি হারিকেন হিসেবে উপকূলে আঘাত হানতে পারে এবং উত্তর ফ্লোরিডা হয়ে আটলান্টিক উপকূলে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদরা জনিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে ডেবির প্রভাবে উত্তর ফ্লোরিডা, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার আটলান্টিক উপকূলে ভারি বৃষ্টিপাত হতে পারে।

এর আগে চলতি মৌসুমে বেরিল, আলবার্তো এবং ক্রিস নামের তিনটি হারিকেন আঘাত হেনেছে। ফলে চলতি মৌসুমের চতুর্থ হারিকেন হতে পারে ডেবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১০

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১১

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১২

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১৩

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১৪

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১৫

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৬

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৭

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৯

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X