কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসভবন ছেড়ে ট্রুডোর কাছাকাছি সোফি

জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি। ছবি : এপি
জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি। ছবি : এপি

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য ইতি টানার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। বুধবার (২ আগস্ট) ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন ট্রুডো দম্পতি। ঘোষণার পর এবার ট্রুডোর বাসা ছেড়েছেন সোফি গ্রেগরি। তবে সন্তানদের দেখাশোনার জন্য তিনি ট্রুডোর কাছাকাছি থাকবেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (৫ আগস্ট) ট্রুডোর বাসভবন ‘রিডো কটেজ’ ছেড়েছেন সোফি গ্রেগরি। তবে বাড়ি ছাড়লেও সন্তানদের প্রতি নিজের দায়িত্ব পালন করবেন তিনি। এজন্য ট্রুডোর বাসভবনের কাছাকাছি তিনি একটি ব্যক্তিগত বাড়িতে উঠেছেন।

আরও পড়ুন : ট্রুডো দম্পতির ১৮ বছরের নানা ঘটনাপ্রবাহ

কানাডার প্রচলিত আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর স্ত্রী তার সমর্থনে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা রাখতে পারেন। তবে বিচ্ছেদের ফলে এ সুবিধা পাবেন না সোফি। এজন্য তাকে সরকারি প্রচারণায় বা কোনো বক্তৃতায় দেখা যাবে না। এমনকি তিনি কোনো দাপ্তরিক উপাধিও বহন করতে পারবেন না। এ ছাড়া রাষ্ট্রীয় কোনো বিদেশ সফর বা সরকারি নিরাপত্তা সুবিধাও পাবেন না।

সরকারি বা দাপ্তরিক কাজে সোফিকে দেখা না গেলেও ট্রুডোর বাসভবনে আসা-যাওয়া করতে পারবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর বাসভবনে তার কোনো অধিকার থাকবে না।

সোফি আগে টেলিভিশনে উপস্থাপক হিসেবে কাজ করতেন। বর্তমানে লিঙ্গসমতা ও নারীদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন। বিচ্ছেদের পরও তিনি এসব কাজে নিজের ভূমিকা অব্যাহত রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম ‘সাসেক্স’। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও তারা সেখানে যাননি। নিজ বাসভবন রিডো কটেজে বসবাস করে আসছিলেন এ দম্পতি। তবে বিচ্ছেদের ঘোষণার পর এবার সেই বাসভবন ছাড়লেন সোফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১০

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১১

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১২

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৩

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৪

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৫

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৬

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৭

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৮

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১৯

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০
X