কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
মেক্সিকো

পরিত্যক্ত বাড়িতে মিলল ১৭ মরদেহ

ক্রাইম সিন এরিয়া। ছবি : সংগৃহীত
ক্রাইম সিন এরিয়া। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার ( ২৮ মে) সিবিএস নিউজের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি পরিত্যক্ত বাড়িতে ১৭টি মৃতদেহ পাওয়া গেছে। গত সপ্তাহে গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার এবং ক্যাডাভার কুকুর ব্যবহার করে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছুরি, মাচেট, কোদাল এবং বেলচা উদ্ধার করা হয়েছে।

প্রসিকিউটরদের মতে, পাঁচজন ভিকটিম। চার পুরুষ এবং এক নারী- নিখোঁজ ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন। রাজ্যের একজন কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের জানান, তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হচ্ছে।

গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্য হিসেবে পরিচিত। এ রাজ্যটিতে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের কারণে প্রায়ই হত্যাকাণ্ড ঘটে। গত বছর এই রাজ্যে তিন হাজার ১৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়, যা দেশের মোট হত্যাকাণ্ডের ১০ দশমিক ৫ শতাংশ।

চলতি মাসের শুরুতে গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ সাতজন নিহত হন। এছাড়া, গত ফেব্রুয়ারিতে আটজন এবং গত ডিসেম্বরে আরও আটজন নিহত হন। গত অক্টোবরে, নির্যাতনের চিহ্নসহ ১২ পুলিশ কর্মকর্তার মৃতদেহ পাওয়া যায়, যেখানে কার্টেলের বার্তাও পাওয়া যায়।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার সহিংস মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এসবের বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X