কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকায় খনি থেকে ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার করার পর নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার করার পর নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় একটি সোনার খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে সফলভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) খনির লিফট ভেঙে যাওয়ায় তারা নিচে আটকা পড়ে যান। তবে একদিন পর, শুক্রবার (২৩ মে) খনি থেকে সবাইকে নিরাপদে উপরে তুলে আনা সম্ভব হয়। খবর এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, উদ্ধার শ্রমিকরা ক্লোফ নামের ওই স্বর্ণখনিতে কর্মরত ছিলেন। খনিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে প্রথম ধাপে ৭৯ শ্রমিককে উদ্ধার করা হয়। এরপর ছয় ঘণ্টার ব্যবধানে বাকি ১৮১ জনকেও জীবিত অবস্থায় উপরে আনা হয়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার অভিযানের সময় কোনো শ্রমিক আহত হননি। চাইলে শ্রমিকরা খনির জরুরি বহির্গমন পথ ব্যবহার করতে পারতেন, তবে সেটি ছিল দীর্ঘ ও কষ্টসাধ্য। ফলে উদ্ধার টিমের সহায়তায়ই সবাইকে নিরাপদে উপরে আনা হয়।

ঘটনার পরপরই শ্রমিকদের পরিবারের সদস্যরা খনির বাইরে জড়ো হন এবং উদ্বেগের মধ্যে স্বজনদের খবরের জন্য অপেক্ষা করতে থাকেন। খনি কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে, প্রয়োজন হলে প্রত্যেক শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাদের পরিবারের জন্য সহায়তা প্রদান করা হবে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়ন জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকরা আটকে পড়েন। প্রায় ২০ ঘণ্টা পরও তাদের উদ্ধারে গতি না দেখে উদ্বেগ প্রকাশ করে ইউনিয়নটি।

অন্যদিকে খনি কোম্পানিটি শুরু থেকেই দাবি করে আসছিল যে, শ্রমিকরা বিপদে পড়েননি, কারণ তারা খনির অস্থায়ী নিরাপদ উপকেন্দ্রে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম শীর্ষ খনিজ রপ্তানিকারক দেশ। দেশটির বহু মানুষ খনি খাতে কর্মরত। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দেশটির খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার খনিগুলোতে ৫৫ জন এবং ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত ৪২ জন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন।

এ ঘটনার সফল পরিসমাপ্তি শ্রমিক ও পরিবারের জন্য যেমন স্বস্তির, তেমনি খনির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X