কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কানাডায় পড়াশোনার জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি বছরের আগস্টে জমা দেওয়া প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ, প্রায় ৭৪ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদন খারিজ হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডা ছিল অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ এবং ভিসা বাতিলের উচ্চ হার অনেককে এখন আবেদন থেকে নিরুৎসাহিত করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২ শতাংশ, যা ২০২৫ সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশে। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৯০০ থেকে কমে ৪ হাজার ৫১৫-এ নেমে এসেছে।

কানাডা সরকার জানিয়েছে, শিক্ষার্থী ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশটি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে প্রায় ১,৫৫০টি জাল ভর্তি স্বীকৃতিপত্র ধরা পড়ে। নতুন যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছর আরও ১৪ হাজারের বেশি জাল নথি শনাক্ত করা হয়।

অটোয়ায় ভারতীয় দূতাবাস বলেছে, তারা ভিসা প্রত্যাখ্যানের হার সম্পর্কে সচেতন, তবে পারমিট অনুমোদনের সিদ্ধান্ত পুরোপুরি কানাডার এখতিয়ারভুক্ত।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বিশ্বমানের বহু মেধাবী শিক্ষার্থী ভারত থেকে আসে এবং কানাডার বিশ্ববিদ্যালয়গুলো অতীতে তাদের প্রতিভা থেকে উপকৃত হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X