মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়াড়ি দিপুসহ গ্রেপ্তার ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মেহেরপুরে অনলাইন জুয়াড়ি দেলোয়ার হোসেন দিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে মুজিবনগর থানাধীন মেহেরপুর সদর-আটকবরগামী পাকা সড়কে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের পুলিশ সুপার।

গ্রেপ্তাররা হলেন মুজিবনগর উপজেলার টঙ্গী গোপালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন দিপু (৪০), সদর উপজেলার পিরোজপুর গ্রামের মো. সুমন আলী (৩৮) এবং মুজিবনগরের গোপালপুর (মাঝপাড়া) গ্রামের মো. সাকিবুল ইসলাম (২৩)।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ৫টি মোবাইল ফোন, ৪টি ব্যাংক কার্ড, দুটি পেনড্রাইভ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অনলাইনে জুয়া খেলার প্ল্যাটফর্ম পরিচালনা করতেন এবং গ্রামের সহজ-সরল মানুষদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় আসক্ত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। সুমন আলীর বিরুদ্ধেও মুজিবনগর থানায় একটি মামলা বিচারাধীন বলে জানা গেছে।

মেহেরপুরের পুলিশ সুপার কালবেলাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X