কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে : মির্জা আব্বাস 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরোনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তি কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে, তা-ই করা হয়েছে।

জামায়াতে ইসলামীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যারা একসময় বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে? তারা ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে এবং স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তারা মনে করছে, আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু আসলে সব আওয়ামী লীগ দেশপ্রেমিকদের ভোট দেবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

মনোনয়ন নিয়ে বিএনপির এ নেতা বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনি যাত্রাপথে নেমেছি। সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে।

মির্জা আরও বলেন, দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঠিক করে কারা দেশ চালাচ্ছে, তা স্পষ্ট নয়। সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু কী সংস্কার করা হলো, তা বোঝা যাচ্ছে না। বেকার সমস্যা বেড়েছে, মানুষের জীবনের চাপ বৃদ্ধি পেয়েছে, ঢাকায় ফুটপাতের দোকানও বাড়ছে, কিন্তু সরকারের দৃষ্টি সেগুলোর দিকে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১১

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৩

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৪

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৫

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৬

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৭

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৮

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৯

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X