কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি
ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক নারীদের হোস্টেলের ভেতরে ঢুকে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার পর লাশের সঙ্গে সেলফি তুলে সেটি হোয়াটসঅ্যাপেও পোস্ট করেন। রোববারের (৩১ নভেম্বর) এই নির্মম হত্যাকাণ্ডে রাজ্যে নারী নির্যাতন ও নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। খবর: এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম শ্রীপ্রিয়া। তিনি কোয়েম্বাটুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অভিযুক্ত স্বামীর নাম বালামুরুগান। তাদের মধ্যে দাম্পত্য কলহের কারণে দুজন আলাদা থাকতেন। নিহত ওই নারী একটি হোস্টেলে থাকতেন।

পুলিশ আরও জানিয়েছে, বালামুরুগান রোববার দুপুরে স্ত্রীকে দেখার অজুহাতে হোস্টেলে ঢোকেন। এ সময় তার কাপড়ের ভেতর একটি দা লুকিয়ে রেখেছিলেন।

তদন্তকারীরা জানান, দেখা হওয়ার পরপরই দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বালামুরুগান লুকিয়ে আনা দা বের করে শ্রীপ্রিয়াকে কোপাতে শুরু করেন এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করেন।

পুলিশ বলছে, হত্যার পর তিনি স্ত্রীর নিথর দেহের পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন এবং সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন।

এ সময় ওই ব্যক্তি দাবি করেন— তার স্ত্রী নাকি তার সঙ্গে ‘প্রতারণা’ করেছেন।

হত্যাকাণ্ডের সময় হোস্টেলের বাসিন্দারা চিৎকার করে বেরিয়ে আসেন। কিন্তু বালামুরুগান পালিয়ে যাননি; বরং ঘটনাস্থলেই দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং দা উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি ধারণা করেছিলেন শ্রীপ্রিয়া অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িত।

এ ঘটনায় তামিলনাড়ুতে নারীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। বিরোধীরা ডিএমকে সরকারের বিরুদ্ধে নারীদের সুরক্ষায় ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ তুলছে। তাদের দাবি, রাজ্যে নৃশংস হত্যাকাণ্ড ও যৌন অপরাধ বেড়েই চলেছে।

তবে ডিএমকে সরকার এবং রাজ্য পুলিশ বলছে, এসব ঘটনা বিচ্ছিন্ন এবং ব্যক্তিগত বিরোধ থেকে ঘটেছে। কর্তৃপক্ষের দাবি, প্রতিটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে অপরাধীরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X