কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৯:২০ এএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

অক্সিজেন ফুরিয়ে গেলে কী হবে সেই সাবমেরিন পর্যটকদের

ডা. কেন লেডেজ। ছবি : সংগৃহীত
ডা. কেন লেডেজ। ছবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিনটির সন্ধান এখনো মেলেনি। সময় যত গড়াচ্ছে, সাবমেরিন ও এর ভেতরে থাকা পর্যটকদের জীবিত উদ্ধার নিয়ে শঙ্কা তত বাড়ছে। বর্তমানে অভিযানের আওতা আরও বাড়িয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল।

গত রোববার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সাবমেরিনে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল। সবশেষ গতকাল রাতে সেখানে ২০ ঘণ্টার অক্সিজেন মজুত রয়েছে বলে জানিয়েছিলেন উদ্ধার দলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মাগার। এ তথ্য তিনি দিয়েছিলেন প্রায় ৯ থেকে ১০ ঘণ্টা আগে। সে হিসাব অনুযায়ী, সাবমেরিনে আর মাত্র ১০ ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে।

এমন পরিস্থিতিতে সাবমেরিনের অক্সিজেনের মজুত যদি শেষ হয়ে যায়, তাহলে কী হতে পারে—সে বিষয়ে নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনসের মেমোরিয়াল ইউনিভার্সিটির হাইপারবারিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. কেন লেডেজের সঙ্গে কথা বলেছে বিবিসি।

ডা. লেডেজ বলেন, ‘অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর তারা বেঁচে থাকবে কিনা, তা ওই ব্যক্তির মেটাবলিসমের ওপর নির্ভর করছে। কেউ কেউ অন্যদের চেয়ে বেশি দিন বাঁচতে পারেন। এটা লাইট অফ করার মতো নয়। এটি অনেকটা পর্বত আরোহণের মতো।’

তিনি বলেন, অক্সিজেনের ব্যবহার কমাতে তারা সব করবেন। তারা বিশ্রাম নিতে পারেন, যতটা সম্ভব উদ্বেগহীন ও শান্ত থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত নড়াচড়ার কারণে তাদের মেটাবলিসম বাড়তে পারে। এতে আরও কার্বন ডাইঅক্সাইড নিসঃরণ হতে পারে বলে জানান তিনি।

ডা. লেডেজ বলেন, ‘অতি ঠান্ডাজনিত শারীরিক জটিলতা হাইপোথার্মিয়া তাদের জন্য মন্দের ভালো হতে পারে। অতিরিক্ত ঠান্ডায় তারা চেতনা হারিয়ে ফেলতে পারেন। তবে এমন পরিস্থিতিতেও তারা বেঁচে থাকতে পারেন। ঠান্ডায় হৃদস্পন্দন অনেকটা ধীর হয়ে থাকে।’

তিনি বলেন, ‘অক্সিজেন ফুরিয়ে যাওয়ার সাত দিন পরও কি তারা বেঁচে থাকবেন? আমার সন্দেহ হয়। তবে কেউ কেউ অন্যদের চেয়ে বেশি দিন বাঁচবেন।’

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

উদ্ধার অভিযান শুরুর পর গত মঙ্গল ও বুধবার সাবমেরিন থেকে দুবার আওয়াজ শোনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। বর্তমানে আওয়াজের স্থান লক্ষ্য করে তল্লাশি অভিযান চালাচ্ছে বিভিন্ন উদ্ধার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X